রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম   (ভিজিট : ৮৬)
X

নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। সেই সমর্থনেই আমরা এতদূর আসতে পেরেছি, এবং ভবিষ্যতেও মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, আমরা সেটি দেখতে পাচ্ছি না। অনেক আগেই এই বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, অর্থের প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ার—এসব বহু বছর ধরেই চলে আসছে। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি।”

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবং অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন।


নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের ভূমিকার বিষয়ে তিনি বলেন,
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন, সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে, কীভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখবে সেটিও ঘোষণা করছে—এটি অত্যন্ত উদ্বেগজনক।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “এই সনদকে কেন্দ্র করে দরকষাকষির ফলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে। তারা নির্বাচনের ভাগাভাগি, সাজানো বা সমঝোতার পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝