রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল রিকশাচালক রাজনৈতিক ময়দানে, নিচ্ছেন এনসিপির মনোনয়ন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১২৮)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র আন্দোলনের উত্তাল সময় সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে স্যালুট জানিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক মোহাম্মদ সুজন এবার নামছেন রাজনীতির মাঠে।

জুলাই বিপ্লবের সেই মুহূর্তে সুজনের স্যালুট বহু মানুষের কাছে সাহস, সংহতি ও জনগণের প্রতি সমর্থনের এক প্রতীক হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য সাধারণ মানুষের মধ্যে বিরল সাড়া ফেলে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।


জুলাই আন্দোলনে আলোচনায় আসা এই রিকশাচালকের রাজনীতিতে প্রবেশে সাধারণ মানুষের মধ্যে নতুন করে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।


সুজন জানিয়েছেন, জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের কথা বলতেই তিনি রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তার মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝