রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের মিম্বারই সমাজের ন্যায়-বিচারের কেন্দ্র হবে: শফিকুর রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নামাজের ইমাম যখন সত্যিকারের ইমাম হবেন, তখনই জাতির মুক্তি আসবে। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘এ দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।’


তিনি আরও বলেন, মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি সমাজেরও ইমাম হবেন। তখনই সত্যিকারের মুক্তি আসবে। এদেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরে আসবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। নবীজীর দেখানো পথে ফিরে যেতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।’


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝