রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬,
১৯ মাঘ ১৪৩২
ই-পেপার

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
রাজনীতি
নারীদের ব্যাপারে সুস্পষ্ট অবস্থান জানালেন জামায়াত আমির
নিজেস্ব প্রতিবেদক
Publish: Sunday, 1 February, 2026, 12:30 PM  (ভিজিট : 5)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন 

আজ রোববার (১ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

তিনি বলেন, আমাদের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।

জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে।

তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি বলেন, আমাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের ভিত্তিতেই জামায়াত ইসলামীকে বিচার করা উচিত, মিথ্যা বয়ানের মাধ্যমে নয়।  এসময় আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইশতেহারে আমাদের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।

আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদত্যাগেকারী শিক্ষকরা বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করছে
নারীদের ব্যাপারে সুস্পষ্ট অবস্থান জানালেন জামায়াত আমির
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৫ ফেব্রুয়ারি রায়
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা র অনুষ্ঠান স্থগিত
কুমিল্লা-৪ মঞ্জুরুল ও কুমিল্লা- ১০ গফুর ভূঁইয়ার আপিল খারিজ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
ফরিদপুরে ভেকু পুড়ালোর ঘটনায় বিএনপিকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
ফরিদপুরে লাঙ্গলের প্রচারে ‘লং ম্যান’ অভিনব কৌশল
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝