রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬,
১৯ মাঘ ১৪৩২
ই-পেপার

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
রাজনীতি
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা র অনুষ্ঠান স্থগিত
নিজেস্ব প্রতিবেদক
Publish: Sunday, 1 February, 2026, 12:12 PM  (ভিজিট : 4)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।   আজ রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করার কথা ছিল।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ রোববার জানানো হবে।

উল্লেখ্য, রবিবার সকালে শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রবিবার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠেয় নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।   এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।

আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদত্যাগেকারী শিক্ষকরা বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করছে
নারীদের ব্যাপারে সুস্পষ্ট অবস্থান জানালেন জামায়াত আমির
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৫ ফেব্রুয়ারি রায়
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা র অনুষ্ঠান স্থগিত
কুমিল্লা-৪ মঞ্জুরুল ও কুমিল্লা- ১০ গফুর ভূঁইয়ার আপিল খারিজ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
ফরিদপুরে ভেকু পুড়ালোর ঘটনায় বিএনপিকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
ফরিদপুরে লাঙ্গলের প্রচারে ‘লং ম্যান’ অভিনব কৌশল
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝