রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেড়ে নেওয়া অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারিতে জবাবের আহ্বান: তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৯১)
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের কেড়ে নেয়া অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি জবাব দিতে হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে, মানুষের অধিকার নিশ্চিত হবে। ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কড়ে নিতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সারা বিশ্বে রপ্তানি করার ব্যাবস্থা করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে বিকেল ৩টায় সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।


প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসলেন বিএনপির চেয়ারম্যান। বিসিক শিল্প পার্কে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন।

সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝