বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬,
২২ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
অপরাধ
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
নিজেস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 3 February, 2026, 4:32 PM  (ভিজিট : 11)

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করেছেন স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।   আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
 
বৈঠক সূত্র জানায়, বাহিনীটির কাঠামো, ভূমিকা ও কার্যক্রম নতুনভাবে মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীটিকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও আইনসম্মত কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।  
সূত্রগুলো আরও জানায়, র‍্যাবের বিরুদ্ধে অতীতে ওঠা নানা অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার বিষয়টিও আলোচনায় আসে। নতুন নামের পাশাপাশি বাহিনীর কার্যপরিধি, পোশাক, লোগো ও পরিচালন নীতিমালায় পরিবর্তন আনার বিষয়েও নীতিগত আলোচনা হয়েছে।
  
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিকভাবে র‍্যাবের নাম পরিবর্তন কার্যকর হবে এবং নতুন পরিচয়ে বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।
  
উল্লেখ্য, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাম পরিবর্তনের পরও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির দায়িত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার নির্দেশে লক্ষ্মীপুরে ভোটের সিলের জালিয়াতি
নির্বাচনে ইসলামী আন্দোলনের ২৮ দফা ইশতেহার ঘোষণা
ফেসবুক-ইউটিউবে ভোটের প্রচারণা নিয়ে নতুন নির্দেশ ইসির
খেলা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন না: হাসনাত আব্দুল্লাহ
স্মার্টসয়েল এআই ,বাংলাদেশি তরুণ নাইমুর রহমান’র চীনা আইটেক এ্যাওয়ার্ড অজর্ন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

অগ্রণী ব্যাংকের রংপুর সার্কেল প্রধান জিএম ও এমডির যোগসাজশে ৬৬ কোটি টাকা পাচার
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা, রয়েছেন নজরদারিতে
ডিএসসিসিতে প্রকৌশলী গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে অফিসার্স এসোসিয়েশনের ২৫ সদস্যের কমিটি গঠন
স্মার্টসয়েল এআই ,বাংলাদেশি তরুণ নাইমুর রহমান’র চীনা আইটেক এ্যাওয়ার্ড অজর্ন
ফরিদপুরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীকী দাফন জাপার প্রার্থীর
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝