রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন না: হাসনাত আব্দুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১০৮)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সারাদেশে ছড়িয়ে গেছে একমাত্র ঐক্যবদ্ধ এ বাংলাদেশ ১১ দলীয় জোট। আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সে বাংলাদেশ হবে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 

যদি ১৪০০ শহীদদের অবদান দিতে চান, তাহলে ১১ দলীয় জোট প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আপনারা বুঝতে পারছেন না, খেলা যে কোন লেভেলে চলছে, খেলা যে চেঞ্জ করব সেটা না, আমরা খেলাটার নিয়মটাই পাল্টিয়ে দেব ইনশাল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা ভোটকেন্দ্র দখল করতে আসতে চাও, তোমরা তোমাদের মা-বোনদের ও সন্তানদের কাছ থেকে দোয়া নিয়ে আইসো, তোমরা আর ফেরত যাইতে পারবা না।’

সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘সারা মিডিয়ার সব জায়গায় শুধুমাত্র বিএনপির বন্দনা ও প্রশংসা প্রচার করে থাকেন। এই নির্লজ্জ মিডিয়া গত ১৭ বছর যাবত তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা পদ লেহনের ব্যস্ত হয়ে গিয়েছে। মিডিয়ার ভাইয়েরা আপনাদের চরিত্র বদলাতে হবে। 


সাংবাদিক ভাইয়েরা চেষ্টা করে কিন্তু আগামী নির্বাচনে আপনারা যদি (মালিকপক্ষ) নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, তাহলে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।’

তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ার জন্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত নবীনগর করার লক্ষে ১১ দলীয় জোট প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীকে রিকশা মার্কায় ভোট দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান তিনি।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার ও এনসিপির সহ সমন্বয় সাইফুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা এমদাদুল হক সিরাজী, সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাশরেকী, এনসিপির জেলা দক্ষিণ অঞ্চলের সংগঠক আব্দুল আল মাহমুদ জিহান, ১১দলীয় জোট প্রার্থী আমজাদ হোসাইন আশরাফী সহ জোটের নেতারা।

বক্তারা আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসমুক্ত নবীনগর গড়তে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝