বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলেন বিজেপি নেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৩৮)
X

আইপিএলের নিলামে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের অর্থে দলে নেওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্য সমালোচনায় মুখর হয়েছেন ভারতের বিজেপির এক নেতা।

উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে দলে নেওয়ার ঘটনায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের মিরাটে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সঙ্গীত সোম বলেন, “একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। অভিনেতা শাহরুখ খান ৯ কোটি টাকার বেশি দামে মুস্তাফিজুর রহমানকে কিনেছেন, যা বিশ্বাসঘাতকতার শামিল।”


তিনি আরও বলেন, “এ ধরনের লোকদের এই দেশে থাকার অধিকার নেই।” শাহরুখ খানের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “এই দেশের মানুষই আপনাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনি এখান থেকে অর্থ উপার্জন করবেন, অথচ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবেন—এটা মেনে নেওয়া যায় না।”

বিজেপি নেতা আরও দাবি করেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ভারতে এলে বিমানবন্দর থেকেই বাধার মুখে পড়তে পারেন।এদিকে সঙ্গীত সোমের বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলটির নেতা সুরেন্দ্র রাজপুত বলেন, “বিজেপি একটি বিভাজনমূলক ও বিশ্বাসঘাতক দল। তারা কেবল শাহরুখ খান মুসলিম বলেই তাকে আক্রমণ করছে।”

এই বিতর্ক ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝