রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পড়ে যাওয়া বিয়ারিং প্যাড দুটি মানহীন ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৩৩)
X

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটি জানায়, খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডের ৮ থেকে ১০টি প্যারামিটারের মধ্যে অন্তত দুটি প্যারামিটারের মান আশানুরূপ ছিল না। তবে শুধু এই তথ্যের ভিত্তিতে মেট্রোরেলের সব বিয়ারিং প্যাড ভালো বা খারাপ, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।


কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। 

ওই ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় আবারও একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। প্রায় ৮০ কেজি ওজনের ওই প্যাড মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয় এবং মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝