রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মারা গেলেন কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ৫:৩৩ পিএম  (ভিজিট : ১৬৯)
X

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহার।

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা। পরিবার সূত্রে জানা গেছে, তার শেষকৃত্য সম্পন্ন হবে পবন হংস শ্মশানে।


আসন্ন ৮ ডিসেম্বর তিনি ৯০তম জন্মদিন উদযাপন করবেন, কিন্তু তার মাত্র কয়েক দিন আগেই না ফেরার দেশে চলে গেছেন তিনি। শ্বাসকষ্টজনিত কারণে গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। কয়েক সপ্তাহ চিকিৎসার পর ১২ নভেম্বর বাড়ি ফিরেছিলেন। বাড়িতে চিকিৎসা চলছিল, এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক ডাঃ প্রতিত সামদানি।

এদিকে রাঘবনের বহু প্রতীক্ষিত ছবি ‘ইক্কিস’ মুক্তির আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ধর্মেন্দ্র। এটি তার ক্যারিয়ারের শেষ সিনেমা, যা আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝