রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মনোনয়ন পাওয়ার পর সাংবাদিকদের ফোন ধরছেন না সুজন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ৫:৩৩ পিএম  (ভিজিট : ১২৩)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই হঠাৎ নিঃশব্দ হয়ে গেছেন আলোচিত রিকশাচালক সুজন মিয়া। সাংবাদিকরা বারবার ফোন করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

স্থানীয়রা বলছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে সুজনকে পাওয়া যাচ্ছে না। তার অবস্থান ও কার্যক্রম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘনিষ্ঠ সূত্র থেকেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সুজনের আচমকা নীরবতা এলাকায় বিভিন্ন প্রশ্নও তুলেছে। কেউ কেউ ধারণা করছেন, রাজনৈতিক চাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি প্রকাশ্যে আসছেন না।


সোনালীনিউজের প্রতিবেদক নাভিদ হাসান জানান, একাধিকবার ফোন করার পরেও সুজন রিসিভ করেননি। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করতে রাজি হননি।


নির্বচনে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সুজনের এই নীরবতা এখন স্থানীয় রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ অপেক্ষায় আছেন, কখন তিনি সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝