রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
মো: শরিফ হাসান নিলয়,সাভার
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

সারাদেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ঠিক তখনী ষড়যন্ত্রকারীরা হামলার পথ,হত্যার পথ বেছে নিয়েছে। সন্ত্রাসী  কর্মকাণ্ড চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ও নির্বাচন  থামানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান 

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত আমিনবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনারের কাছে ভোটারদের এবং দেশের জনগণের পর্যাপ্ত নিরাপত্তার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীর গুলিতে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান  মোল্লা নিহত হয়েছে, এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যায় জড়িত আসামিদের অবিলম্বে  গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 


এ সময় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ধানের শীষে ভোট চেয়ে বলেন  আগামীতে আমি নির্বাচিত হতে পারলে ঢাকা ২ আসন কেরানীগঞ্জ কে  আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।

ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমনের  নির্বাচনী প্রচারণায় এ সময় বিএনপির বিভিন্ন নেতকর্মী অংশ নেয়।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝