বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন নুরুজ্জামান
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:১৮ পিএম  আপডেট: ২৬.১১.২০২৪ ৬:২০ পিএম  (ভিজিট : ২৮১)
X

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। আজ মঙ্গলবার ( ২৬ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স শাখায় অনুষ্ঠিত নভেম্বর  মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম (ক্রাইম অ্যান্ড অপস)। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আ. দৈ. /কাশেম / রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝