রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসি প্রকাশ করল ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৭১)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, ব্যালট মুদ্রণসহ নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপের সময়সূচি তুলে ধরা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। এছাড়া ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিন ব্যালট পেপার ও বিভিন্ন ধরনের সিলের গোপনীয়তা রক্ষা, ভোটগ্রহণ পদ্ধতি, ভোট গণনা, ফলাফল একত্রীকরণ, সমভোটের ক্ষেত্রে করণীয়, পুনঃসিলগালা, নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা এবং বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশনের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।


২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ব্যালট পেপার মুদ্রণের জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে মুদ্রণাদেশ পাঠানো হবে। পরে ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে, যেখানে বাহিনীগুলোর প্রস্তাবিত অর্থ চাহিদাও যাচাই করা হবে।

এছাড়া ১ ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী ২ ও ৩ ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে পাঠানো হবে।

দ্বিতীয় রোডম্যাপে আরও জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা ক্যাম্প স্থাপন না করার নির্দেশনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝