রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুসাব্বির হত্যা নির্বাচনকে প্রভাবিত করবে না বলে দাবি সালাহউদ্দিনের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৯৩)
X

রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এসব ঘটনা নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। সব রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত নির্বাচন সফলভাবেই অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে জানাতে পারেন। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফরের উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা নয়; বরং অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো। তিনি বলেন, শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা এবং এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক যোগ্য নেতাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যেসব নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজনকে গুলি করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝