বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার তারিখ পিছিয়ে যেতে পারে ২-৩ মাস
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে।  

রোববার (২১ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে এ তথ্য।সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 


স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারিতেই শুরু হয় এসএসসি পরীক্ষা। তবে, নির্বাচনের কারণে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অতএব পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বোর্ড মিটিংয়ে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। আগামী এপ্রিলের শেষ বা মে মাসের শুরু হতে পারে পরীক্ষা।

উল্লেখ্য, ২০২১ সালে করোনার কারণে ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর ২০২৩ সালে ৩০ এপ্রিল এবং ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এ পরীক্ষা।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝