রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসানের ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট, দারুণ শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৫:২৩ পিএম  (ভিজিট : ৯৮)
X

প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার এক সপ্তাহের মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার পেসাররা প্রতিপক্ষের এক ইনিংসের ১০টি উইকেটই নিয়েছেন।


জবাবে দিন শেষে বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান করেছে। সাদমান ইসলাম ১২ রানে আউট হলেও তানজিদ হাসান ও মুমিনুল হক অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝