প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও জাপানসহ প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফরের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। দুই দেশের সঙ্গে আলোচনা করেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক দ্বিপক্ষীয় সমস্যার সমাধানের সুযোগ থাকে। এই সুযোগ ভারত কতটা কাজে লাগাবে, সেটি তাদের বিবেচনা করতে হবে।
এদিকে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারি পর্যায়ে সফল আলোচনা হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। দেশটিতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শনের কথা জানান তিনি।
আ.দৈ/আরএস





















