রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুল বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী
এলজিআরডি মন্ত্রণালয়ে সালাউদ্দিন, স্বারাষ্ট্রের দায়িত্বে এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:৫৫ পিএম  (ভিজিট : ৬২)
X

বাংলাদেশের ইতিহাসে নতুন সমীকরণ শুরু হয়েছে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে বেশ পরিবর্তন শুরু হয়েছে। এরমধ্যে ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রার্থী মনোনয় প্রক্রিয়ায় ক্ষমতাসীন দল বিএনপি চমক সৃষ্টি করেছে। বিএনপির এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রপতি ভবনে দ্রুত যাওয়ার পথ তৈরি হচ্ছে। সেই সাথে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বের সমীকরণও পরির্বতন আসছে।

 ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিসভায় আনা হয়েছে জরুরি রদবদল শুরু হয়েছে। এতদিন ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়েও এসেছে পরিবর্তন।

সংশ্লিষ্ট সূত্র মতে,  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা তৈরি না করে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সচল রাখা এবং রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে প্রশাসনিক কাঠামোর দ্রুত সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আর তার এই সিদ্ধান্তের পরই সামনে আসে সবচেয়ে বড় প্রশ্ন কে সামলাবেন এলজিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়? সেই প্রশ্নের উত্তরও এসেছে দ্রুত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। ফলে মন্ত্রণালয়টির দায়িত্বে দ্রুত নতুন নেতৃত্ব আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শুধু এলজিআরডি মন্ত্রণালয়ে পরিবর্তনেরসোথে সাথে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থাৎ একদিকে ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এলজিআরডিতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বেরও পরিবর্তন আনা হয়েছে।সব মিলিয়ে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে একসঙ্গে নতুন সমীকরণ তৈরি হয়েছে।


সূত্র মতে, এই রদবদলের মূল লক্ষ্য হলো রাজনৈতিক পর্যায়ে পরিবর্তন এলেও প্রশাসনিক কার্যক্রমে যেন কোনো ধরনের স্থবিরতা তৈরি না হয়। রাষ্ট্রপতি নির্বাচন এখন সরকারের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া। এ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সামনে আসার পর তার বর্তমান দায়িত্বগুলো দ্রুত  পূর্ণ বন্টের প্রয়োজনীয়তা   দেখা দেয়।

আরো জানায়, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে উল্লাস, মিষ্টি বিতরণ বিশেষ করে এলজিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দীর্ঘ সময় নেতৃত্বহীন রাখা হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও চলমান কার্যক্রমে প্রভাব পড়তে পারে। সে কারণেই দ্রুত নতুন দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি দায়িত্ব দেওয়া এবং পানিসম্পদ মন্ত্রণালয় থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া সেই পরিবর্তনেরই প্রতিফলন।

রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকারের ভেতরে আরও কী ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক সমন্বয় হয়, সেদিকেও এখন নজর থাকবে। তবে আপাতত সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তাটি স্পষ্ট,ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে দ্রুত পরিবর্তন এনে প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করার পথে এগিয়েছে সরকার।

আ.দৈ/কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝