রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৪৮)
X

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল দলীয় মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করেছেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। দলের পক্ষ থেকে তাঁর প্রার্থিতা ঘোষণার পরপরই তিনি বর্তমান দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁর সাংবিধানিক ও রাজনৈতিক অবস্থানকে পৃথক রাখার প্রক্রিয়া শুরু হলো। এখন নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

একাধিক প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝