রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ৫০)
X

নির্মাণ, কৃষি ও হালাল ফ্যাক্টরিসহ বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির শ্রমবাজারে বাংলাদেশকে পঞ্চম কর্মী সরবরাহকারী দেশ হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

থাই প্রতিনিধিদল জানায়, বর্তমানে চারটি দেশের সঙ্গে কর্মী নিয়োগের চুক্তি রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় নির্মাণ, কৃষি ও হালাল শিল্পে শ্রমিক সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ড।

বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ, স্বচ্ছ ও কম খরচে কর্মী নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মীদের প্রাথমিক নিয়োগ ব্যয় নিয়োগকর্তাকে বহন, ন্যায্য মজুরি, আবাসন, চিকিৎসা বিমা ও কর্মসংস্থান চুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কর্মী নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডে অবৈধ অবস্থান, দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার ও মানবপাচারের মতো উদ্বেগের বিষয়গুলো যৌথভাবে সমাধানের কথা জানিয়েছে থাই পক্ষ।

দুই দেশের মধ্যে এসব বিষয়ে সমঝোতা হলে শিগগিরই একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আশা প্রকাশ করেছেন বাংলাদেশের মন্ত্রী।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝