রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ের সুযোগে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৪৯)
X

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লোডশেডিংয়ের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন ব্যবসায়ী এম এ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং ১৫ বছর বয়সী গৃহকর্মী তাহমিনা। সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হলে দরজা খুলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি কক্ষে স্ত্রী ও গৃহকর্মী এবং অন্য কক্ষে এম এ সাত্তারের মরদেহ পাওয়া যায়। পুরো এলাকা ও বাসাটি সিসি ক্যামেরার আওতায় থাকলেও লোডশেডিংয়ের কারণে ঘটনার সময় কোনো ফুটেজ পাওয়া যায়নি।


এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম জানান, ঘটনাটি তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। পিবিআই ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

তদন্তকারীরা বাসার এক ভাড়াটের সঙ্গে পুরোনো বিরোধ এবং নিখোঁজ এক গৃহকর্মীর বিষয়টিও খতিয়ে দেখছেন। পাশাপাশি লোডশেডিংয়ের সময়কে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, সেই সম্ভাবনাও সামনে রেখে তদন্ত চলছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝