রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৬২)
X

সিরিয়ার গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

একই মামলায় আসাদের চাচাতো ভাই ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।


দারা প্রদেশে ওই সময়ের কঠোর দমন-পীড়নকে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। রায় ঘোষণার সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নাজিবকে কারাগারের পোশাক পরা অবস্থায় আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকতে দেখা যায়।

আরও পড়ুন

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়। সাবেক সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিনিই অন্যতম, যিনি নতুন কর্তৃপক্ষের অধীনে বিচারের মুখোমুখি হয়েছেন।


আসাদের বিরুদ্ধে এই রায় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছর থেকে সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে ও অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী কর্তৃপক্ষ।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝