রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এখনো রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী : চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৬৪)
X


বিএনপি নেতা ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেছেন আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে  প্রার্থীর নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বিষয়টি নিয়ে  বিএনপির অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে দফায দফায় আলোচনা চলছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকার দলীয় চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠকের পর প্রার্থী চূড়ান্ত করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনয়ন কাকে দিতে পারে এ প্রশ্নের জবাবে  চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি সব সময় যোগ্য ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নির্দেশনাই চূড়ান্ত।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝