রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ বছরের নির্যাতিতরা পাবেন ‘বীরের’ মর্যাদা: মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৫৩)
X

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, এসব ব্যক্তিকে গেজেটভুক্ত করে স্বীকৃতি, ভাতা ও ‘বীরের’ মর্যাদা দেওয়ার জন্য একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে।

সোমবার ঢাকায় ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে গেজেটভুক্ত করা হবে। একই সঙ্গে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতার আওতায় আসবেন।


জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, এটি শুধু জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এর পরিণতি ঘটেছে। এ সময়ের নির্যাতন, হামলা, মামলা ও হত্যাকাণ্ডের ক্ষোভ থেকেই মানুষ গণ-অভ্যুত্থানে জেগে উঠেছিল বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও জানান, ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের গেজেটভুক্ত করার কার্যক্রম চলছে। আগ্রহীদের আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই শেষে তাদের স্বীকৃতি ও ভাতা দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝