রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমেই বাংলাদেশ-ভারতের সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৫১)
X

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা পারস্পরিক আলোচনার মাধ্যমে ইতিবাচকভাবে সমাধান করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকলেই জটিল বিষয়গুলোর সমাধানের পথ বেরিয়ে আসবে।

রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নির্মিত একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত অত্যন্ত সম্মানের চোখে দেখে। দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হলে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন জটিল বিষয় সমাধানের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ভারতীয় হাইকমিশনার বলেন, সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন দুই পক্ষ পরস্পরের সঙ্গে কথা বলে। তাই আলোচনার পথ খোলা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আত্মিক ও সামাজিক যোগাযোগ রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি না রেখে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার ওপরও জোর দেন ভারতীয় হাইকমিশনার। তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান যোগাযোগ আরও জোরদারের আশাবাদই উঠে এসেছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝