রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৪৫)
X

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরকারদলীয় চিফ হুইপ ও দলটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।


একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম আরও দৃশ্যমান হলো। এখন মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের পরই স্পষ্ট হবে নির্বাচনে শেষ পর্যন্ত কতজন প্রার্থী থাকছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝