রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা: শাবনূরের বিরুদ্ধে অভিযোগ, নায়িকার জবাব
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৭৯)
X

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী শাবনূর। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। রিজভীর বক্তব্যে পরস্পরবিরোধী তথ্য রয়েছে উল্লেখ করে তিনি তার দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

রিজভীর সঙ্গে তার কখনো যোগাযোগ ছিল না দাবি করে শাবনূর বলেন, সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। এমনকি তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে রিজভীর বক্তব্যকে তিনি হাস্যকর ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।


অভিনেত্রীর দাবি, কোনো স্বার্থে বা কারও প্ররোচনায় রিজভী তার বিরুদ্ধে এসব বক্তব্য দিয়ে থাকতে পারেন। তবে এসব অভিযোগে তিনি বিচলিত নন বলেও জানান।

শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝