রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘জুলাই শেষ হবে না’: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

জনগণের অধিকার ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।


শনিবার রাজধানীর মিন্টু রোডে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


শফিকুর রহমান বলেন, যে অধিকার ও প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, তা বাস্তবায়িত হলেই আন্দোলন সার্থক হবে। জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলা যাবে না।


সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্তভাবে গঠন করা প্রয়োজন। জনগণের স্বার্থে জামায়াত যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছে, সেগুলো কোনো দলের স্বার্থ রক্ষার জন্য নয় বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন


বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও যদি আগের মতোই রাষ্ট্র পরিচালনা চলে, তাহলে এত মানুষের আত্মত্যাগের উদ্দেশ্য ব্যর্থ হবে।


তিনি বলেন, সংসদে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ না পেলে রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে সেই অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে জামায়াত।


‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনী সম্পর্কে শফিকুর রহমান বলেন, এটি কোনো সরকারের সাফল্য তুলে ধরার আয়োজন নয়। বরং অতীতে কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের সময় জনগণের ওপর নিপীড়নের চিত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝