রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৭৭)
X

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। 


যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি। কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝