রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট চালু উদ্বোধন করলেন জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৬৮)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানেরনির্বাচনী আসন ঢাকা -১৭ এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড ইউনিট উদ্বোধন করেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

মঙ্গলবার (৫ মে) সকালে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে। 

স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রিুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


ইউনিট উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝