রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে অপরাধ আগের তুলনায় বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৫৩)
X

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে অপরাধ এখন অনেক বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ কমাতে কী পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে কী উদ্যোগ নেয়া নিবেন, তা জনগণের সামনে প্রকাশ করা উচিৎ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, সেসব জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। এর মাধ্যমে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেয়া সম্ভব।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝