রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিতর্কিত মন্তব্যে আংশিক দুঃখ প্রকাশ, রাশেদ প্রধানের ব্যাখ্যা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

বিএনপি চেয়ারম্যান ও প্রধানপমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক এক মন্তব্যে ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তবে ওই শব্দ প্রত্যাহার করলেও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দেওয়া রাজনৈতিক বক্তব্যে অনড় রয়েছেন তিনি।

এদিকে, এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জাগপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও রাশেদ প্রধানের পরিবারকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এসব কথা জানান।

বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অতীতের বক্তব্যের সঙ্গে ওইদিনের বক্তব্যের পার্থক্য ছিল একটি শব্দ— ‘কুলাঙ্গার’।

সম্ভবত বিএনপির কিছু কর্মী শব্দটির অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেননি। কুল (বংশ) + অঙ্গার (কলঙ্ক)= কুলাঙ্গার।
অর্থাৎ যার কুকর্মের ফলে বংশ কলঙ্কিত হয়।

তিনি আরও বলেন, যেহেতু এই শব্দ ব্যবহারে বিএনপি কর্মীরা কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থকগোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর এই শব্দ ব্যবহার করব না। তবে আমার রাজনৈতিক বক্তব্য একই থাকবে যে— বর্তমান বিএনপি শহীদ জিয়ার আদর্শের বিএনপি নয়।

রাশেদ প্রধান অভিযোগ করেন, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী কায়দায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এছাড়া শুক্রবার সকালে তার বাসভবন ঘেরাও করে ‘মব’ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। রাষ্ট্রের বা সরকারের সমালোচনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। অথচ আমার রাজনৈতিক বক্তব্যের জেরে পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে। এমনকি আমার সহধর্মিণীর ফোন নম্বরও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।


বিবৃতিতে রাশেদ প্রধান তার প্রয়াত পিতা ও জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান এবং তার দাদাকে নিয়ে করা ‘রাজাকার’ অপবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যিনি ৭১-এর ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিলেন। তাকে এবং আমার দাদাকে নিয়ে মিথ্যা চক্রান্ত করা হচ্ছে।

শফিউল আলম প্রধানের বিরুদ্ধে ওঠা ‘সাত খুনের’ অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক বর্ষীয়ান নেতা বহু জনসভায় একে মিথ্যা অপবাদ বলেছেন। এখন যারা তাকে খুনি বলছেন, তারা মূলত শহীদ জিয়ার সিদ্ধান্তকেই অপমান করছেন।

রাশেদ প্রধান স্পষ্ট করে বলেন, আমি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা আমার ব্যক্তিগত অথবা জাগপার বক্তব্য। এর সঙ্গে ১১ দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নেই। তাই আমার বক্তব্যকে ১১ দল বা জামায়াতের বক্তব্য হিসেবে প্রচার করা ভুল হবে।

সবশেষে তিনি বলেন, মৃত্যুভয়ে আমি রাজনীতি করি না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সুস্থধারার রাজনীতির প্রত্যাশা করছি। জনাব তারেক রহমান দেশে আসার আগে বাকস্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমি এখন তার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝