রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হরমুজে ধ্বংস মার্কিন ড্রোন, ক্ষতি ২৪ কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১২৯)
X

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় ড্রোনটি নজরদারি মিশনে ছিল বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

বিধ্বস্ত ড্রোনটি ছিল এমকিউ-৪সি ট্রাইটন মডেলের, যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি মার্কিন ডলার। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি চালাতে সক্ষম হওয়ায় এটিকে ‘ডানাযুক্ত উপগ্রহ’ হিসেবে পরিচিত করা হয়।

এই ড্রোনটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরুপ গ্রুম্যান তৈরি করেছে এবং এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নিয়মিত তিন ঘণ্টার মিশন শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


প্রাথমিকভাবে জানা গেছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎ দ্রুত নিচে নামতে শুরু করে এবং পরে সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ড্রোনটি শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিন পেরিয়েছে। ফলে পুরো ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝