রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জমিদাতার নামে হবে স্কুলের নামকরণ, জানালেন শিক্ষামন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৮৪)
X

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ১৮টি স্কুল ভাঙা পড়বে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসব স্কুলের জন্য কেউ জমি দিলে তার নামেই নতুন স্কুলের নামকরণ করা হবে। 

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

 সভায় সিলেটের শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বক্তব্য তুলে ধরে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ১৮টি স্কুল ভাঙা পড়বে এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 


জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থাকা বেশ কয়েকটি স্কুল ভেঙে ফেলা হবে।তিনি শিক্ষানুরাগীদের উদ্দেশে বলেন, কেউ যদি স্কুল করার জন্য জায়গা দেন, তবে সেই ব্যক্তির নামেই স্কুলের নামকরণ করা হবে। সড়ক বিভাগ ও সরকার স্কুল নির্মাণে অর্থায়ন করবে।

সভায় সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য কায়সার, এমরান আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েল লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝