রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ কর্মচারী নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৭:২২ পিএম  (ভিজিট : ৯২)
X

সরকার পাঁচ লাখ কর্মচারী নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোয় শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করার জন্য পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, হাই-টেক বা সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম শুরুর কার্যকর উদ্যোগ গ্রহণের ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।

তারেক রহমান বলেন, নির্বাচনি ইশতেহারকে প্রাধান্য দিয়ে জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে।


প্রধানমন্ত্রী তার জবাবে আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ প্রদান সহজ করা হয়েছে বলেও জানান তারেক রহমান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝