রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ১০৯)
X

টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার। তার মানে আগে ব্যাট করবে স্বাগতিক ভারত। 

ভারত একাদশে কোন পরিবর্তন নেই। সেমির একাদশই খেলবে আজ ফাইনালে। তার মানে যাকে নিয়ে আলোচনা চলছিল সেই বরুণ চক্রবর্তী আছেন স্কোয়াডে। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি। ম্যাককঞ্চির বদলে দলে ফিরেছেন জ্যাকব ডাফি। 


এউইন মরগান ও ইয়ান বিশপ মনে করেন আহমেদাবাদের পিচ হবে রানপ্রসবা। লাল ও কালো মাটির মিশ্রণে বানানো এ পিচ অতিরিক্ত মন্থর নয়। অতিরিক্ত বাউন্সও নেই।

টি টোয়েন্টি বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ভারত। আজ জিততে পারলে রেকর্ড তৃতীয় শিরোপা হবে তাদের। অন‍্য দিকে নিউজিল‍্যান্ডের সামনে হাতছানি এই সংস্করণে নিজেদের প্রথম প্রথম শিরোপা জয়ের। ২০২১ সালে ফাইনালে উঠলেও সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল কিউইরা।


আ.দৈ/আরএস

 




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝