বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায়, জুলাই ইতিহাস কি ভুলে গেছেন: গোলাম পরওয়ার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১২১)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,  ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। তাছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে অংশ নিবো আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দিবে।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রমজানের ফজিলত সম্পর্কে বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। 

এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এই বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা।

তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায় তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন তাহলে কোন অনিয়ম শোসন জুলুম সমাজে থাকবেনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।


সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, এবার সারাদেশে ইসলামের পক্ষে জাগরণ উঠেছিল। মানুষ ভোটও দিয়েছিল কিন্ত সেই ভোটকে কেড়ে নেওয়া হয়েছে। তা সাবেক উপদেষ্টা রিজওনার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

এছাড়া বক্তব্য রখেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর শিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝