রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ দখলমুক্ত করতে সড়কে ব্যবস্থা নেবে সরকার: ইশরাক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৬৯)
X

মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সড়কের অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে। বুধবার (৪ মার্চ) রাজধানীর ধোলাইখাল রোড লক্ষ্মীবাজার এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেণ, ধোলাইখাল সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সড়ক দখল রয়েছে এবং স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

ইশরাক হোসেন বলেন, ধোলাইখাল রোডের দৈর্ঘ্য প্রায় ০.৭৮ কিলোমিটার (৭৮০ মিটার)। এ সড়কের দুই পাশে প্রায় ১.৫৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে সুভাষ বোস এভিনিউয়ের দৈর্ঘ্য ০.৫৮ কিলোমিটার এবং এর দুই পাশে ১.১৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। উন্নয়নকাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিসি ট্রাফিক, সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। ধোলাইখালের দুই পাশের মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলা হবে।


ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশনের ইজারা দেওয়া নির্ধারিত সীমানার বাইরে রাতের বেলায় ট্রাক দাঁড়িয়ে পুরো সড়ক দখল করে ফেলে। আগে সেই জায়গা উন্মুক্ত করা হবে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। 

তিনি বলেন, যেখানে স্বাভাবিকভাবে ১৫–২০ সেকেন্ড বা হালকা যানজটে পাঁচ মিনিট লাগার কথা, সেখানে অনেক সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়।

পুরান ঢাকায় স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় লোকাল বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাস্তার ওপর ডাবল বা ট্রিপল লেনে বাস দাঁড়িয়ে পুরো সড়ক বন্ধ করে দেওয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা যেতে পারে। তবে বাস ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় আপাতত এক লেনে দাঁড়ানোর ব্যবস্থা করা যেতে পারে।

তিনি আরও বলেন, বিষয়টি জাতীয় নীতির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করছেন এবং গণপরিবহন কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। স্থায়ী বিকল্প ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝