রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশাসক নিয়োগ নিয়ে রিট, ছয় সিটিতে বৈধতা চ্যালেঞ্জ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৪৫)
X

দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক বসানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী। বুধবার (৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

রিটে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনকারী ছয় আইনজীবী হলেন- জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. গোলাম কিবরিয়া, মো. ইসমাইল হোসেন, সাইফুল্লাহ খালেদ এবং মো. আল মুত্তাকী বিল্লাহ।

আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।


এর আগে, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছয় সিটি করপোরেশনে প্রশাসক দেয় সরকার।

তারা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

রিট আবেদনে বলা হয়েছে, “২২ ফেব্রুয়ারির ওই স্মারকমূলে প্রশাসক নিয়োগ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— সে বিষয়ে বিবাদীদের কারণ দর্শানোর রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্মারকের কার্যক্রম ও প্রশাসকদের দায়িত্ব পালন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।”

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝