রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করবেন আসিফ মাহমুদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৮৭)
X

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সন্ধ্যা ৭টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে (রূপায়ণ টাওয়ার, বাংলামোটর) সংবাদ সম্মেলন করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় এনসিপি। প্রেস বার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন।


এ সময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। এতে আরো বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝