শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬,
২৪ মাঘ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ব্যাংক-বীমা
ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনা যাচ্ছে নগদ ওয়ালেটে
Publish: Thursday, 5 February, 2026, 6:00 PM  (ভিজিট : 23)

প্রবাসীদের স্বজনদের জন্য দেশে টাকা পাঠানোর আরো একটি সহজ মাধ্যম উন্মুক্ত করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এখন ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকেরা তাদের স্বজনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ নগদ ওয়ালেট-এর মাধ্যমে পাঠাতে পারছেন।

চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এরফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে উপকারভোগীরা সর্বনিম্ন ক্যাশ আউট খরচে ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি সরকারের দেওয়া দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন রেমিট্যান্স গ্রহীতারা। এ ছাড়া ৬০টিরও বেশি মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং তিন লাখেরও বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এই সেবা পাওয়া যাচ্ছে।

সম্প্রতি ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও নগদের মধ্যে রেমিট্যান্স পেমেন্টবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে রেমিট্যান্স সেবার আওতাভুক্ত করতে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এই চুক্তির মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ প্রকাশ করেন।



আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে শামা ওবায়েদের নির্বাচনী উন্নয়নের ইশতেহার ঘোষণা
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাপ্রধানের সেনা ক্যাম্প পরিদর্শন
একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু, ববিতা ও শফিক রেহমানসহ ১০ জন
ভোট প্রসঙ্গে আ.লীগের অংশগ্রহণে বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
১১৬ আসনে ব্যালট সরবরাহ, বাকিগুলো পৌঁছাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

অগ্রণী ব্যাংকের রংপুর সার্কেল প্রধান জিএম ও এমডির যোগসাজশে ৬৬ কোটি টাকা পাচার
ডিএসসিসিতে প্রকৌশলী গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে অফিসার্স এসোসিয়েশনের ২৫ সদস্যের কমিটি গঠন
এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি খাত: চ্যালেঞ্জ, ঝুঁকি ও ব্যাংকিং প্রস্তুতি
ডিএনসিসিতে প্রকল্পের নামে প্রশাসকের সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি : শক্তভাবে ধরছে দুদক
স্মার্টসয়েল এআই ,বাংলাদেশি তরুণ নাইমুর রহমান’র চীনা আইটেক এ্যাওয়ার্ড অজর্ন
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝