বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভোট প্রসঙ্গে আ.লীগের অংশগ্রহণে বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৮:২৭ পিএম  (ভিজিট : ১৪২)
X

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকরা কোনো চাপ সৃষ্টি করেননি।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে কোনো চাপ আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার সঙ্গে যারা দেখা করতে এসেছেন, তাদের কেউ কেউ বিষয়টি জানতে চেয়েছেন, সবাই নয়। তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি।

কেউ বলেননি, এটা আপনাদের করা উচিত বা উচিত নয়, কিংবা এটা করতে হবে। কেউ কেউ শুধু জানতে চেয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে কি না। আমি বলেছি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না।

সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে।যদিও সন্দিহান লোকজনের এখনো অভাব নেই, তবে আমার মনে হয়, নির্বাচন না হওয়ার তেমন কোনো কারণ নেই। এরপর কোয়ালিফিকেশনের প্রশ্ন আসে। নির্বাচন পারফেক্ট হয়, এটা খুবই রেয়ার। পারফেক্ট কোনো কিছুই হয় না।

জীবনে কোনো কিছুই পারফেক্ট হয় না, কিছু সমস্যা থাকেই। তবে দেখতে হবে, নির্বাচনটি জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কি না। জনমত কী, তা বোঝার জন্য শুধু সংখ্যার দিকে তাকাতে হয় না। এটা আমরা মোটামুটি বুঝে যাই। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, যেগুলোকে আমরা নির্বাচন বলি, সেখানে প্রতিটিতেই জনমতের প্রতিফলন ঘটেছিল।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ভারতে ছিলাম। বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে তারা নিজেরাই গর্ব করে। সেখানেও পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা থাকেই।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝