রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ তুললেন বিএনপি প্রার্থী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৬৯)
X

নির্বাচনি প্রচারণা শুরুর চতুর্থ দিনে ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এতো বছর ভোট না দিতে পেরে গণতন্ত্র ও নির্বাচনের ওপরে মানুষের খারাপ অভিজ্ঞতা আছে। তাদরকে বোঝানোর পর বুঝতে পারছে এবং ভোট উৎসব মূখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে। 

জামায়াত প্রার্থীর পক্ষে কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে আচরণ বিধি লঙ্ঘন করে মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশেপাশের এলাকায় প্রচার প্রচারণা চালান।


চৌধুরী নায়াব ইউসুফ অভিযোগ করেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিতেই ফরিদপুরকে বিভাগে উন্নীত করেনি, তবে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এসময় তিনি নারীদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরুদ্দীন জাগো নিউজকে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন এবং মনগড়া।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝