রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১৬ জন আহত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৯৮)
X

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে জামায়াতের অন্তত ১৬ জন সদস্য আহত হন।


এ সময় কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগও উঠেছে। পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।'

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝