রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটের আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান সারজিসের
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১০৬)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির এমপি প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তী সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, আমরা যতবার কথা বলেছি, প্রতিবারই তিন-চারটি মৌলিক বিষয় সামনে এনেছি।

এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।


শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে- না কোথায়। কিন্তু যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে।

সারজিস আলম আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, এ অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।

এ সময় তিনি জানান, দেশের যে কোনো রাজনৈতিক ঘটনা ঘটুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে। সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝