রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান প্রধানমন্ত্রীর শোকবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ পিএম   (ভিজিট : ১১৭)
X

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জন্য আজীবন অবদান রেখে গেছেন বেগম খালেদা জিয়া।

শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন।


শোকবার্তায় তিনি আরও বলেন, এই দুঃখের মুহূর্তে পাকিস্তান সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে তার চিন্তাভাবনা ও প্রার্থনা বেগম খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার শোকবার্তার শেষাংশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝