রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে বিএনপি কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর, রাষ্ট্রদূতদের শোক প্রকাশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ১৪০)
X

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।তিনি জানান, এরই মধ্যেই দুপুর ২টা ৫৫ মিনিটে শোক বইয়ে প্রথম সই করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


জানা গেছে, এরপর পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিসকাস জেরারডুস ভ্যান বোমেল এবং ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি শোক প্রকাশ ও সই করেন।

বিএনপি সূত্র জানায়, রাষ্ট্রদূতরা যথাযথ মর্যাদার সঙ্গে শোক প্রকাশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার অবদানকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝