মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদের জন্য সবদিক দিয়ে যোগ্য: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বহু বছর পর বাংলাদেশ এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে পেতে যাচ্ছে।
মির্জা ফখরুলের ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
আ.দৈ/এসআর





















